× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহসিকতার পুরস্কার পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৯ মিনিট আগে

সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার কমান্ডার মো. ওমর ফারুককে ডেকে এনে তার  সাহসিকতাপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি:  প্রতিদিনের বাংলাদেশ

সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার কমান্ডার মো. ওমর ফারুককে ডেকে এনে তার সাহসিকতাপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি প্রদান এবং দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থান, এই নীতিতে অটল রয়েছেন বাহিনীর মহাপরিচালক। প্রেস বিজ্ঞপ্তি

সম্প্রতি সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় আনসার কমান্ডার মো. ওমর ফারুককে পুরস্কৃত করেছেন তিনি। সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে তাকে ডেকে সাম্প্রতিক নাশকতা প্রতিরোধে তার সাহসিকতাপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর গভীর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখায় মুখোশধারী দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের মূল ফটকের ভেতরে আগুনের সূত্রপাত হয়।

এ সময় দায়িত্বে নিয়োজিত ইউনিয়ন আনসার কমান্ডার মো. ওমর ফারুক এবং কাকৈরগড়া ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আলী তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওমর ফারুকের হাতের আঙুল পুড়ে ফোস্কা পড়লেও তিনি দায়িত্ব থেকে পিছপা হননি। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি।

পরবর্তী সময়ে তারা দুর্বৃত্তদের ধাওয়া করলে তাদের ফেলে যাওয়া আরও একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়। মহাপরিচালক আনসার কমান্ডার মো. ওমর ফারুকের সাহসিকতা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি দায়িত্ব পালনে তার এমন সাহসিকতা ও নিষ্ঠার দৃষ্টান্তকে বাহিনীর জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

একই সঙ্গে জননিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের সাহসিকতা বাহিনীর অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় আনসার কমান্ডার মো. ওমর ফারুককে তার সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা