× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এত ছবি তুলে কী হবে’, ট্রাইব্যুনালে সাংবাদিকদের কাদের সিদ্দিকী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মিনিট আগে

‘এত ছবি তুলে কী হবে’, ট্রাইব্যুনালে সাংবাদিকদের কাদের সিদ্দিকী

‘এত ছবি তুলে কী হবে’- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশের সময় সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে এমন প্রশ্ন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর উত্তম কাদের সিদ্দিকী।

সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনাল-২-এর এজলাসকক্ষে প্রবেশের সময় সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে তিনি এ কথা বলেন।

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি তার বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ভাইয়ের শুনানিতে উপস্থিত হতে ট্রাইব্যুনালে আসেন কাদের সিদ্দিকী। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।

সোমবার ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের অব্যাহতির আবেদন ও বক্তব্য উপস্থাপনের শুনানি হয়। এর আগে গত ১২ নভেম্বর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। পরে ১৬ নভেম্বর থেকে আসামিপক্ষের শুনানি শুরু হয়। ধারাবাহিক শুনানির অংশ হিসেবে এদিনও আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটির কার্যক্রম পরিচালনা করছেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হওয়ার কথা রয়েছে। বাকি ৩০ জনকে পলাতক ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে।

কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা।

রাষ্ট্রপক্ষের দাখিল করা অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়েছে। প্রসিকিউশনের দাবি, শাপলা চত্বরের ঘটনায় ৩২ জন এবং সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিচারিক সত্যতা ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় নির্ধারিত হবে।

এর আগে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা হাজির না হওয়ায় ১৬ সেপ্টেম্বর তাদের পলাতক ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা