প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মিনিট আগে
ঢাকার মিরপুর থেকে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। ছবি: সংগৃহীত
ঢাকার মিরপুর থেকে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।