× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মিরপুরে সাগর হত্যা মামলায় গ্রেপ্তার ১

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৯ মিনিট আগে

আপডেট : ৭ মিনিট আগে

জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে শিক্ষার্থী সাগর আহমেদ (২১) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মো. সিরাজুল খান (৬৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে শিক্ষার্থী সাগর আহমেদ (২১) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মো. সিরাজুল খান (৬৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে শিক্ষার্থী সাগর আহমেদ (২১) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মো. সিরাজুল খান (৬৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার বিকাল ৩টা ৫ মিনিটে রাজধানীর রমনা থানাধীন নিউ বেইলি রোড এলাকা থেকে রমনা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার সিরাজুল খান এ মামলার ৬৬ নম্বর এজাহারনামীয় আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন অস্ত্রধারীরা। এ সময় গুলিবিদ্ধ হন সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাগরের চাচাতো ভাই বাদী হয়ে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

সিআইডি জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও অন্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা