প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মিনিট আগে
ছবি: সংগৃহীত
দেশব্যাপী হত্যা, রাহাজানি, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এসব ঘটনায় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আজ বৃহস্পতিবার এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএ-এর সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন, অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা (উপমহাব্যবস্থাপক) কৃষিবিদ সৈয়দ লিয়াকত হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএ-এর সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মিরাজ হোসেন।
বিক্ষোভ সমাবেশে বিপুলসংখ্যক নারী কর্মীসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের তথাকথিত নৈরাজ্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করার আহ্বান জানান।