× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষিদ্ধ আওয়ামী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে এ্যাবের বিক্ষোভ মিছিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মিনিট আগে

নিষিদ্ধ আওয়ামী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে এ্যাবের বিক্ষোভ মিছিল

সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। মিছিলে সভাপতিত্ব করেন এ্যাবের সম্মানিত আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার এবং সঞ্চালনা করেন এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

এ ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক, বিআরসির চেয়ারম্যান, শেকৃবি, বিএডিসি, ডিএই, বিজেআরআই, ডফ, এসআরডিআই, ডিএলএসসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবী কৃষিবিদ নেতৃবৃন্দ।

মিছিলে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অগ্নি সন্ত্রাস ও লুটপাট চালাচ্ছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মিছিলটি কেআইবি চত্বর থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা