× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাসায় আগুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মিনিট আগে

কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাসায় আগুন

ঢাকার কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বাসার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে প্রবেশ করেন। এরপর তারা নিচতলার গ্যারেজে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় বাড়ির কেয়ারটেকারের কক্ষেও ভাঙচুর করা হয়।

কাফরুল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা আক্তার জানান, স্থানীয় লোকজনের চেষ্টায় প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয়ও জানা যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা