× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক সপ্তাহের মধ্যে মাতুয়াইলে ১.৫ একরের খেলার মাঠ নির্মাণ শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

রাজধানীর ডেমরায় বুধবার  ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর ডেমরায় বুধবার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর মাতুয়াইলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের জন্য প্রায় দেড় একর জমিতে নতুন খেলার মাঠ নির্মাণের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ ঘোষণা দিয়েছেন।

রাজধানীর ডেমরায় বুধবার  ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, কলেজজীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার বিনামূল্যে বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসক। এর আওতায় লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার ও আহসান মঞ্জিলসহ রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়ে ঢাকাকে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগের বিষয়ে প্রশাসক বলেন, এলাকার খালগুলো পুনঃখনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। খালের ওপর অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ না করে খাল পুনরুদ্ধারে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। নাগরিকদের খাল পারাপারের সুবিধার্থে প্রয়োজনীয় কালভার্ট সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

খেলার মাঠ প্রসঙ্গে প্রশাসক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মাতুয়াইলে প্রায় দেড় একর জমিতে নতুন একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের কাজ শুরু করবে ডিএসসিসি। এ ছাড়া উদ্বোধন করা মাঠে আলোকসজ্জা, নেটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে। একই সঙ্গে তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও সহায়ক হবে। মাঠটি শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ব্যবহার করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবিউল্লাহ নবি এবং কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা