প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫০ জন, লালবাগ বিভাগ ৭০ জন, ওয়ারী বিভাগ ৯১ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ১৪৩ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৫৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ২টি অবিস্ফোরিত ককটেল, ৬টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, ৯ বোতল এস্কাফ, ১টি অটোরিকশা, ২৯টি মশাল, ১.৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইল ও নগদ ৩৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।