× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, পরিস্থিতি স্বাভাবিক বলেছে পুলিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মিনিট আগে

মিরপুর ১১ মেট্রোস্টেশনের নিচে জড়ো হওয়ার চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। ছবি: ফেসবুক থেকে

মিরপুর ১১ মেট্রোস্টেশনের নিচে জড়ো হওয়ার চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। ছবি: ফেসবুক থেকে

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। তবে পুলিশের দাবি, শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ায় মিরপুরের কোথাও বড় ধরনের সড়ক অবরোধ বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে কয়েকটি কারখানার শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, “শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে”।

এদিকে, মিরপুরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার দুপুরে মিরপুর গোলচত্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত, ক্রাইম প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম বলেন, “সকাল থেকে কোথাও বড় ধরনের সড়ক অবরোধ কিংবা যান চলাচল বন্ধের ঘটনা ঘটেনি”।

তিনি জানান, রূপনগর, মিরপুর-১, মিরপুর-১১ ও কাফরুল রোডের বিভিন্ন ফিডার সড়কে কিছু শ্রমিক জমায়েত হওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কর্মকর্তারা মাঠে দায়িত্ব পালন করছেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা