× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মিনিট আগে

মিরপুরে সোমবার রাতে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

মিরপুরে সোমবার রাতে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

মিরপুর-১ এলাকায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন লাগে। তবে সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে বাসটিতে আগুন দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা