প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মিনিট আগে
আহত পথচারিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও জসিমউদ্দিন এলাকায় দুই দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন পথচারী আহত হয়েছেন।
সোমবার রাত রাত সোয়া ১০টার দিকে উত্তরার জসিমউদ্দিনে দুইটি এবং সোয়া ১টার বিমানবন্দরের বাহির গেটে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে বিআরটি উড়াল সেতু থেকে গোলচত্তরের বিমানবন্দরের বাহিরের গেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উড়াল সেতুর নিচে থাকা তিনজন পথচারী আহত হয়েছেন। তাদেরকে পুলিশ ও পথচারীদের সহযোগীতায় হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে জসিমউদ্দিন এলাকার ফুটপাতের ব্যবসায়ীরা ভাষ্য, রাত সোয়া ১০টার দিকে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। যার কারণে আতংকের সৃষ্টি হয়েছে। তবে এতে কেউ আহত হননি।
এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মানিক মাহমুদ বলেন, বিমানবন্দরে ককটেল বিস্ফোরণে তিনজন পথচারী আহত হয়েছেন। এতে তাদের পায়ে সামান্য আঘাত লেগেছে। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়াও জসিমউদ্দিন এলাকায় পৃথক আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।
এসআই মানিক মাহমুদ বলেন, দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাও জানা যায়নি।
তবে উড়াল সেতুর ওপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে বলে ধারণার কথাও জানান তিনি।