× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোটেল সারিনায় বর্ণাঢ্য আয়োজনে ক্রিসমাস কেক-মিক্সিং অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হোটেল সারিনা ঢাকার বহু প্রতীক্ষিত বার্ষিক ক্রিসমাস কেক-মিক্সিং অনুষ্ঠান। এতে করপোরেট অংশীদার, গণমাধ্যম প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসি-আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শুকনো ফল ও মসলার এক সুবাসিত পরিবেশ তৈরি হয়। হোটেল সারিনার জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশনসের সঙ্গে অতিথিরা বিভিন্ন ধরনের বাদাম, শুকনো ফল এবং ঐতিহ্যবাহী ক্রিসমাসের নানা উপকরণ মিশিয়ে উৎসবের সূচনা করেন।

অনুষ্ঠানে হোটেল সারিনার জেনারেল ম্যানেজার বলেন, “আমাদের কেক–মিক্সিং অনুষ্ঠান সারিনার অন্যতম আনন্দময় ঐতিহ্য। এটি একতা, উদযাপন এবং ভাগ করে নেওয়ার মানসিকতাকে প্রতিফলিত করে—যা উৎসবের প্রকৃত চেতনা।”

হোটেলটির হেড অব অপারেশনস বলেন, “আমরা আমাদের করপোরেট ক্লায়েন্ট ও বিশ্বস্ত অতিথিদের এই উৎসবমুখর আয়োজনে স্বাগত জানাতে পেরে আনন্দিত। এমন উদযাপন আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করে এবং সারিনার আতিথেয়তার মূল মূল্যবোধকে প্রকাশ করে।”

অনুষ্ঠানে অংশ নিয়ে অতিথিরা তাদের অভিজ্ঞতা জানিয়ে বলেন, “হোম–অ্যাওয়ে–ফ্রম–হোম হসপিটালিটি—আজ সত্যিই নিজেদের সারিনা পরিবারের সদস্য মনে হয়েছে। উৎসবের আবহ, মনোমুগ্ধকর আয়োজন এবং সবার আন্তরিকতা এই বিকেলটিকে এক অবিস্মরণীয় মুহূর্তে পরিণত করেছে।”

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানে মেশানো এই শুকনো ফলগুলো বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হবে। পরবর্তীতে এগুলো দিয়ে তৈরি হবে সারিনার সিগনেচার ক্রিসমাস কেক, যা আগামী ডিসেম্বর মাসে অতিথিদের মাঝে পরিবেশন করা হবে।

রাজধানীর বনানীর কেন্দ্রস্থলে অবস্থিত হোটেল সারিনা ঢাকা তাদের উৎকৃষ্ট আতিথেয়তা ও আন্তরিক সেবার জন্য পরিচিত। ব্যবসায়ী, পরিবার, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের কাছে এটি একটি নির্ভরযোগ্য ও পছন্দের ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা