× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসিবিয়ে শেষ হলো পাওয়ার প্রদর্শনী, এলো জ্যাকারির ৩ পোর্টেবল পাওয়ার স্টেশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

আইসিসিবিয়ে শেষ হলো পাওয়ার প্রদর্শনী, এলো জ্যাকারির ৩ পোর্টেবল পাওয়ার স্টেশন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেষ হলো তিন দিনব্যাপী ‘২৮তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস’।

আজ রবিবার আন্তর্জাতিক এই প্রদর্শনীর পর্দা নামে।

সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত দেশের সর্ববৃহৎ এই প্রদর্শনী গত ১২ নভেম্বর শুরু হয়েছিল। এতে বিশ্বখ্যাত ‘জ্যাকারি পোর্টেবল পাওয়ার স্টেশন’ এর নতুন তিনটি মডেলের গ্র্যান্ড লঞ্চিং বা আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

দেশের শীর্ষস্থানীয় পাওয়ার সলিউশন প্রতিষ্ঠান কম্পিউটার সলিউশনস ইনকর্পোরেটেড (সিএসআই)-এর সৌজন্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সিএসআই-এর পক্ষ থেকে জ্যাকারি এক্সপ্লোরার E1000v2, E2000v2 এবং E3000v2 মডেল তিনটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

প্রদর্শনীতে জানানো হয়, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্রযুক্তিসমৃদ্ধ এই অত্যাধুনিক পাওয়ার স্টেশনগুলো মাত্র ১ ঘণ্টায় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। এছাড়া এটি ১০ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ নিশ্চিত করে। ডিভাইসগুলো বাসাবাড়ি, অফিস, প্রত্যন্ত অঞ্চল ও শিল্পকারখানার জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যাকআপ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে সিএসআই-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসান বলেন, “দেশে লোডশেডিং ও জ্বালানি সংকট মোকাবিলায় জ্যাকারি পিপিএস একটি যুগান্তকারী সমাধান। জ্যাকারির অফিশিয়াল অথরাইজড পার্টনার হিসেবে প্রদর্শনী উপলক্ষে আমরা ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার দিয়েছি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা