প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মিনিট আগে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাস্তবায়নাধীন ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৫’ প্রকল্পের আওতায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’-এর পর্যালোচনা বিষয়ক স্টেকহোল্ডার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর আগারগাঁওস্থ পরিসংখ্যান ভবনের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
গেস্ট অব অনার হিসেবে উস্থিত ছিলেন এমপি দীপেন দেওয়ান, সংরক্ষিত নারী আসনের এমপি মিজ্ মাধবী মার্মা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। এতে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসকরা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠনের বিভিন্ন অংশীজন ও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থা, বিবিএস ও এসআইডির কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামীমুল হক।
অনুষ্ঠানে অতিথিরা দেশব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ এর গুরুত্ব আরোপ করে বলেন, বিবিএস কর্তৃক প্রণীত এই তথ্য সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ব্যাপক অবদান রাখবে। দেশব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক বিভিন্ন সূচক ও তথ্য উপাত্ত সম্পর্কিত একটি বিশেষ স্বতন্ত্র ফুল কাউন্ট জরিপ হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬।