× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরে পাজেরোর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২১ ঘণ্টা আগে

বিমানবন্দর থানা, ঢাকা। ছবি: সংগৃহীত

বিমানবন্দর থানা, ঢাকা। ছবি: সংগৃহীত

ঢাকার বিমানবন্দর এলাকায় পাজেরো জিপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কলাস্টিকা স্কুলের সামনে শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোবারক হোসেন রাজু ও ফরিদুল ইসলাম সরদার। দুজনই নির্মাণশ্রমিক। মোবারক হোসেন রাজুর গ্রামের বাড়ি গাজীপুর সদর এলাকায়। তিনি শফিকুল ইসলামের ছেলে। অন্যদিকে ফরিদুল ইসলাম সরদারের বাড়ি গাইবান্ধা সদর এলাকায়। তিনি মো. শহিদুল ইসলাম সরদারের ছেলে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কলাস্টিকা স্কুলের সামনে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। এ সময় পেছন থেকে একটি পাজেরো জিপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তারা। পরে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই শফিকুল ইসলাম বলেন, “নিহত দুজনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর জিপটি পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা