× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডিতে বার স্টাফদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৬

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১০:১৯ এএম

ধানমন্ডি ২৭ নম্বর সড়কে একটি বারের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বারটির স্টাফ ও নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে

ধানমন্ডি ২৭ নম্বর সড়কে একটি বারের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বারটির স্টাফ ও নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে একটি বারের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বারটির স্টাফ ও নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে রক্তাক্ত জখম রয়েছে।

গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এস আই) মমিনুল হক বুধবার রাতে প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ওসি স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন”। 

জানা গেছে, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের কথা বলে গত কয়েক দিন ধরে ওই বারের সামনে অবস্থান করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার রাতে সেখানে অবস্থানকালে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেন তারা। পরে ওই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় বারের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ উঠেছে, এ সময় বারের স্টাফ ও নিরাপত্তাকর্মীদের মারধরে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন নিলয়, মোহাম্মদপুর থানা ছাত্রদলের নেতা সজিব আহমেদ, আব্দুস সালাম, জাবেদ, আকাশ ও এরফান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হন।

তবে ঘটনার বিষয়ে জানতে যাদের ফোন করা হলেও তাদের কেউই ফোন ধরেননি। 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, “বারের ঘটনা ছোট বিষয়। এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তথ্য সংগ্রহ করে জানানো হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা