× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা

সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৫:৪১ পিএম

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী দল। 

আজ মঙ্গলবার বানৌজা ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে সেনাবাহিনী দলকে ৪৩-৪০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে শিরোপা জেতে নৌবাহিনী।

আজ ফাইনাল খেলা শেষে একই ভেন্যুতে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ, প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের খেলোয়াড় এবং সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী এই বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল। এবারের আসরে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী দল থেকে ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা