× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, সংস্থাগুলোকে দায়িত্ব দিল ডিএসসিসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:৪৯ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬ ২০:৫১ পিএম

নগর ভবনের অডিটোরিয়ামে সোমবার বিকালে ডিএসসিসি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভায় সভাপতির বক্তব্যে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নগর ভবনের অডিটোরিয়ামে সোমবার বিকালে ডিএসসিসি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভায় সভাপতির বক্তব্যে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব বণ্টনের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

নগর ভবনের অডিটোরিয়ামে সোমবার বিকালে ডিএসসিসি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

আবদুস সালাম বলেন, দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় শুধু কাগজে-কলমে দায়িত্ব বণ্টন যথেষ্ট নয়। সংশ্লিষ্ট প্রতিটি সংস্থার উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণের অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় ভবনধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক বিস্ফোরণ এবং ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এসব দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য নিয়মিত মহড়া, সচেতনতামূলক সেমিনার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ফায়ার সার্ভিসের সহায়তায় অগ্নিনিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতন করার ওপর গুরুত্ব দেন তিনি।

সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে প্রশাসক বলেন, সরু রাস্তা, পানির সংকট, দোকানপাট ও হকারদের কারণে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার হাইড্রেন্ট রাখা বাধ্যতামূলক করার কথাও বলেন তিনি।

এ ছাড়া শহরের ঝুলে থাকা ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়ার পাশাপাশি অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে ধোলাইখালসহ বিভিন্ন পুকুর ও জলাধার সংরক্ষণের তাগিদ দেন প্রশাসক।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের পরিচালনায় সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশ নেন। সভায় দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা