× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএস-বাংলা পেল দেশের সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনসের পুরস্কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:০৮ পিএম

দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি ও বিমান পরিবহন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি ও বিমান পরিবহন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি ও বিমান পরিবহন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আরও সাতটি স্বীকৃতি পেয়েছে বেসরকারি বিমান সংস্থাটি।

রাজধানীর ক্রাউন প্লাজা এয়ারপোর্ট হোটেলে রবিবার রাতে  আয়োজিত অনুষ্ঠানে ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা ‘দি বাংলাদেশ মনিটর’ এসব পুরস্কার প্রদান করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে প্রধান পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম।

এ ছাড়া বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে সংস্থাটি। বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন ও বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে পেয়েছে সিলভার অ্যাওয়ার্ড। পাশাপাশি আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস ও আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস ক্যাটাগরিতেও স্বীকৃতি পেয়েছে তারা।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশন বিভাগের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, এ স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিফলন। ভবিষ্যতে আরও ভালো সেবা দিতে এ স্বীকৃতি তাদের অনুপ্রাণিত করবে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালেও দি বাংলাদেশ মনিটরের কাছ থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা