প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৬:২৮ পিএম
কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহআলম সাজুর ৬১তম বই ‘চার গোয়েন্দা অভিযানে’ প্রকাশিত হয়েছে আজ ৯ নভেম্বর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহআলম সাজুর ৬১তম বই ‘চার গোয়েন্দা অভিযানে’ প্রকাশিত হয়েছে আজ ৯ নভেম্বর।
কিশোর পাঠকদের জন্য রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারের নতুন গল্প আছে বইটিতে। এটি অনন্যা প্রকাশনী প্রকাশ করেছে। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি।আর মুদ্রিত মূল্য ৫৫০ টাকা।
‘চার গোয়েন্দা অভিযানে’ মূলত কিশোর উপযোগী একটি উপন্যাস।
রহস্য, গোয়েন্দা কার্যক্রম ও অ্যাডভেঞ্চারের সমন্বয়ে সাজানো হয়েছে এর কাহিনি। উপন্যাসের
কেন্দ্রীয় চরিত্র চার কিশোর স্বপ্নীল, জিয়ন, কামাল ও মানিক। নতুন নতুন জায়গায় অভিযান
চালাতে গিয়ে নানা রহস্য, রোমাঞ্চ ও বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয় তারা।
কখনো পাহাড়ে, কখনো লঞ্চে চড়ে বরিশালের পথে, আবার কখনো
দূরবর্তী কোনো জঙ্গলে পাড়ি জমায় চার বন্ধু। প্রতিটি অভিযানেই তাদের সামনে আসে নতুন
চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা। এবারও নতুন জায়গায় অভিযানে গিয়ে নানা ঘটনার মুখোমুখি হবে তারা।
সেই অভিজ্ঞতা নিয়েই এগিয়েছে উপন্যাসের গল্প।
বইটি সম্পর্কে শাহআলম সাজু প্রতিদিনের বাংলাদেশকে বলেন,
এটি চার গোয়েন্দা সিরিজের চতুর্থ উপন্যাস। এই সিরিজের বইগুলো নিয়ে আলাদা আগ্রহ থাকে
পাঠকের। আশা করছি, ‘চার গোয়েন্দা অভিযানে’ও পাঠকের ভালোবাসা পাবে।