× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আতিক মুজাহিদ শিক্ষকদের জন্য চার সুখবর দিলেন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১২:৪৩ পিএম

ড. আতিক মুজাহিদ,  এমপি,  (এনসিপি) । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ড. আতিক মুজাহিদ, এমপি, (এনসিপি) । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. আতিক মুজাহিদ।

এছাড়া বদলি ও নিয়োগসহ আরও তিন বিষয়ে সিদ্ধান্ত ও সুপারিশ করার কথা জানিয়েছেন তিনি।
রবিবার  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান এমপি। তিনি বলেন, বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদনকারী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী এই সিদ্ধান্তের আওতায় রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে বলে আশা করছি। শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাবÑ ইনশাআল্লাহ।
এনসিটিবির দুর্নীতি নিয়ে সংসদীয় কমিটি হচ্ছে জানিয়ে আতিক মুজাহিদ বলেন, ‘মাওশির ৬১০ জনের নিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এনটিআরসিএর শিক্ষক বদলির ব্যাপারে সবাই একমত। এর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা