প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৭ নভেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হাতিরঝিল থানায় ২৩ জন, তেজগাঁও থানায় ১৬ জন, আদাবর থানায় ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৯ জন এবং শেরেবাংলা নগর থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।