প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১২:৪৯ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১২:৫৮ পিএম
সিরিজটি প্রযোজনা করেছে ‘সি প্লে’ (C Play) এবং কারিগরি এআই প্রোডাকশন সম্পন্ন করেছে ‘ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নতুন দিগন্ত।
প্রথমবারের মতো সম্পূর্ণ এআই প্রযুক্তির ওপর ভিত্তি করে
নির্মিত হয়েছে ঐতিহাসিক ড্রামা ঘরানার ওয়েব সিরিজ ‘উমরÑ The Rise of a Leader’। ৫
নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে সিরিজটি দর্শকের সামনে উন্মুক্ত
করা হয়েছে।
ঐতিহাসিক প্রেক্ষাপট ও ড্রামাটিক উপস্থাপনায় সমৃদ্ধ এই
সিরিজটি প্রযোজনা করেছে ‘সি প্লে’ (C Play) এবং কারিগরি এআই প্রোডাকশন সম্পন্ন করেছে
‘ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন’।
সিরিজটির সামগ্রিক রচনা, পরিকল্পনা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং
ও প্রধান সম্পাদনার দায়িত্বে ছিলেন আকতারুল আলম তিনু। প্রধান সহকারী ও সম্পাদনা সহযোগী
হিসেবে কাজ করেছেন রিয়াদ হাসান রাফি। এছাড়া সম্পাদনা সহযোগী হিসেবে যুক্ত ছিলেন নিশাত
হাসান হিমুল।
সিরিজের সাউন্ড ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন নাফিজুল
হাসান এবং সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন বেলায়েত হোসেন বাবু। মূল চরিত্রের রেফারেন্স
আর্টিস্ট ছিলেন পরিচালক নিজেই এবং একটি বিশেষ চরিত্রে রেফারেন্স আর্টিস্ট হিসেবে দেখা
যায় সাংবাদিক-অভিনেতা আহমেদ সাব্বির রোমিওকে।
বিশ্বমানের সিনেমাটিক ভিজ্যুয়াল ও ধারাবাহিকতা নিশ্চিত
করতে সিরিজটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক জেনারেটিভ এআই প্রযুক্তি। কাহিনি ও সংলাপ
উন্নয়নে ক্লড (Claude) ও জেমিনি (Gemini)-এর মতো অ্যাডভান্সড চ্যাটবটের পাশাপাশি চরিত্র
ও প্লট তৈরিতে কাজে লাগানো হয়েছে ডাল-ই (DALL·E), চ্যাটজিপিটি ৬ (Chat GPT 6) এবং
মিউজ (Muse)।
ভিডিও নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সিড্যান্স ২.৫
(Seedance 2.5), ক্লিং ৪ (Kling 4), গুগল ফ্লো (Google Flow) ও মিউজ (Muse)। আবহসংগীত
ও সুর সংযোজনে সহায়তা নেওয়া হয়েছে সুনো (Suno) এবং ফ্লো মিউজিক (Flow Music)-এর।
পরবর্তী সময়ে ফুটেজগুলোর নিখুঁত সম্পাদনা করা হয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো
(Adobe Premiere Pro) এবং মোশন গ্রাফিক্স ও টাইটেল অ্যানিমেশনের কাজ সম্পন্ন হয়েছে
অ্যাডোবি আফটার ইফেক্টস (Adobe After Effects)-এর মাধ্যমে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রথম পর্ব প্রকাশের মধ্য দিয়ে
শুরু হয়েছে সিরিজটির যাত্রা। এরপর থেকে প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ৭টায় ‘সি প্লে’
(C Play)-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে সিরিজটির নতুন পর্ব উপভোগ করতে
পারবেন দর্শকরা।