প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৭ এএম
দুর্ঘটনাকবলিত বাস-অটোরিকশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর মিরপুরে এশিয়ান ইউনিভার্সিটির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
মিরপুরের দিয়াবাড়ি এলাকার নবাবেরবাগে মিরপুর বেড়িবাঁধ সড়কে বুধবার সকাল ৭টা ৩৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে নিহত চারজনের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।