লোগো: ডিএমপি
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৭ জন রয়েছেন। এ ছাড়া রমনা বিভাগে ১৭, লালবাগে ৪০, ওয়ারীতে ৩৪, মতিঝিলে ৩৬, তেজগাঁওয়ে ৫৯, গুলশানে ৪৩, উত্তরা বিভাগে ২০ জন, গোয়েন্দা পুলিশে (ডিবি) ৬ জন এবং এসআরইউতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, চারটি মোবাইল ফোন, একটি ট্রাক, একটি বাস, একটি চাবি, ২৬টি সিলিং ফ্যান ও নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে রবিবার এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।