× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে পুলিশের গাড়িতে ‘আগুন লাগিয়ে ফেসবুকে পোস্ট’, আটক ১

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১১:৩৯ এএম

রাজিব চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

রাজিব চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়া রাজিব চন্দ্র দাসকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রবিবার রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়িসংলগ্ন প্যারাগন মাঠ এলাকায় অভিযান চালিয়ে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়।

আটক রাজিবের বর্তমান ঠিকানা উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ, ৫৫ নম্বর বাড়ি, ১ নম্বর রোড। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ড।

এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা