× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারীর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১০:৪০ এএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী থানার ৭ নম্বর রোডে (ব্লক-বি/১) এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় ক্রিস্টিন ভার (৩৩) নামে এক ফিলিপাইনী নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গত ২৮ অক্টোবর রাতে বনানীর একটা বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ হন তিনি।

তাকে নিয়ে আসা ওই বাসার ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান, গত ২৮ অক্টোবর রাতে ওই বাসায় রান্না করার জন্য গ্যাসের সিলিন্ডারে চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। পরে দগ্ধ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রবিবার বিকাল সাড়ে চারটার জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, গত ১৫ অক্টোবর তিনি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন এবং বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার (ব্লক-বি/১) একটি ফ্ল্যাটে ওঠেন।

এদিকে, আজিনা মটো কোম্পানির সিইও জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানিয়েছেন, নিহত ক্রিস্টিন ভার তার বান্ধবী ছিলেন এবং তারা দুজনে গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসে ওই ঠিকানায় একত্রে বসবাস করছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.সুলতান মাহমুদ শিকদার জানান, বনানীর একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে এক ফিলিপাইনি নারী আমাদের এখানে এসেছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। তার শরীরে ৬৩ শতাংশ দগ্ধ ছিল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী থেকে দগ্ধ হয়ে এক ফিলিপাইনের নাগরিক  নারী জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে জাতীয় বার্নে মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে অবগত করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা