× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক আন্দোলনে বন্ধ মেট্রোরেলের তিন স্টেশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৩:৫১ পিএম

মিরপুর ১১ মেট্রো স্টেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিরপুর ১১ মেট্রো স্টেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে রাজধানীর মেট্রোরেলের মিরপুর-১০, পল্লবী ও কাজীপাড়া স্টেশনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব স্টেশন ব্যবহার করে নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা।

রবিবা সকালে শ্রমিকদের আন্দোলনের কারণে স্টেশন তিনটির প্রবেশপথ বন্ধ রাখা হয়। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকলেও এসব স্টেশন থেকে যাত্রীদের ওঠানামা করতে দেওয়া হয়নি।

মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের অবরোধের কারণে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে মেট্রোরেল ব্যবহারকারীদের ওপরও।

প্রতিদিনের মতো মেট্রোরেলে যাতায়াত করতে এসে অনেক যাত্রী স্টেশনের প্রবেশপথ বন্ধ দেখতে পান। ফলে বাধ্য হয়ে তাঁদের বিকল্প পরিবহনের আশ্রয় নিতে হয়। কেউ বাস, সিএনজিচালিত অটোরিকশা কিংবা রিকশায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। আবার কাউকে বিকল্প স্টেশনে পৌঁছাতে অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়।

নিয়মিত মেট্রোরেলে যাতায়াতকারী কামরুজ্জামান বলেন, “সকালে শ্রমিকদের আন্দোলন চলতে থাকায় মেট্রোরেল স্টেশনগুলোর গেট বন্ধ রয়েছে। প্রতিদিনের মতো অল্প সময়ে মতিঝিলে যাওয়ার ইচ্ছে থাকলেও তা সম্ভব হচ্ছে না”।

রাজধানীর যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের অন্যতম মাধ্যম মেট্রোরেল। বিশেষ করে মিরপুর ও আশপাশের এলাকার মানুষের কর্মস্থলে যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গণপরিবহন। এমন পরিস্থিতিতে একসঙ্গে তিনটি স্টেশনের প্রবেশপথ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রীরা।

এদিকে শ্রমিকদের দাবির প্রতি সহানুভূতি থাকলেও আন্দোলনের কারণে সাধারণ মানুষের যাতায়াত বিঘ্নিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তাঁদের মতে, শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া বিবেচনার পাশাপাশি সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াতও নিশ্চিত করা জরুরি।

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে মিরপুর-১০, পল্লবী ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশপথ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা