প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ০৯:০৪ এএম
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ। ছবি: সংগৃহীত
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বনানী এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১ নভেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ডিবি সূত্রে জানা গেছে, খন্দকার আব্দুল হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।