× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবদলের কমিটি পুনর্গঠনের দাবি পদবঞ্চিত নেতাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ২২:০০ পিএম

মঙ্গলবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে এসব অভিযোগ করেন পদবঞ্চিত নেতারা। ছবি: সংগৃহীত

মঙ্গলবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে এসব অভিযোগ করেন পদবঞ্চিত নেতারা। ছবি: সংগৃহীত

যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ, দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়, বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। এ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেন তারা। 

মঙ্গলবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে এসব অভিযোগ করেন পদবঞ্চিত নেতারা। 

তারা বলেন, যুবদলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, তা বাস্তবায়ন এবং যুবদলের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে রাজপথের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিকল্প নেই।

নেতারা অবিলম্বে ১৫১ সদস্যের কমিটি থেকে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে বাদ পড়া ত্যাগী নেতাদের মূল্যায়নের জোর দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ূন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান ও আল ফরহাদ দীপু; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ আবেদীন প্রিন্স, মিজানুর রহমান মোল্লা ও মিজানুর রহমান খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও আনোয়ার জাহিদ, সাবেক বেসরকারিবিষয়ক সম্পাদক এয়াকুব রাজু, জলবায়ুবিষয়ক সম্পাদক স্বপন মণ্ডল, সাবেক সহক্রীড়াবিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম ও রবিউল হাসান আরিফ, সাবেক কেন্দ্রীয় সদস্য মহিবুল্লাহ জয় ও খলিলুর রহমান জনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খন্দকার আমিনুল হক কাকন, মাইন উদ্দিন বেগ সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবাদুল হক পারভেজ, জাহাঙ্গীর আলম জেক্স, সাইফুল ইসলাম ও মো. শাহীনসহ অন্য নেতারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা