× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইন জুয়া নিয়ে মায়ের সঙ্গে বিরোধ, কড়াইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৮:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর বনানীর কড়াইল বউবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে বিক্রম ওরফে বাবু (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও পরিবারের ভাষ্য, অনলাইন জুয়ায় আসক্ত ওই যুবক মায়ের সঙ্গে কলহের জেরে তাকে মারধর করে ঘর থেকে বের করে দেন এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে কড়াইল বউবাজারের ফরিদের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিক্রমের গ্রামের বাড়ি শেরপুর সদরের গোলপাড়ার কোহাকান্দা গ্রামে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বিক্রম অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে রাত দুইটার দিকে মায়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তিনি মাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করেন। পরে রাত দুইটা থেকে ভোর সাড়ে চারটার মধ্যে কোনো একসময় ঘরের সিলিংয়ের লোহার আংটায় ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই সজিব জানান, অনলাইন জুয়া নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে বিক্রমের ঝগড়া হতো। ঘটনার রাতেও মাকে মেরে ঘর থেকে বের করে দেওয়ার পর এ ঘটনা ঘটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা