× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: আশঙ্কাজনক একজনকে বার্নে ভর্তি

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৫:১৩ পিএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মো. মানিক (৪৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তার শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এর আগে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় মানিককে উদ্ধার করে দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কেরানীগঞ্জ থেকে দুপুর ১টার দিকে দগ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। তার শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে এবং অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

তিনি আরও জানান, দগ্ধ মানিককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে আগুন লাগার ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা