× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এবং বই বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৩:০৮ পিএম

‘এবং বই' আয়োজিত ‘বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬’-এর দ্বিতীয় আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার  বিকেলে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘এবং বই' আয়োজিত ‘বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬’-এর দ্বিতীয় আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বইবিষয়ক পত্রিকা ‘এবং বই' আয়োজিত ‘বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬’-এর দ্বিতীয় আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার  বিকেলে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এবারের প্রতিযোগিতার জন্য লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের দুটি বই নির্ধারিত ছিল-

প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’। মাসব্যাপী চলা এই প্রতিযোগিতাটি দেশব্যাপী পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রতিযোগীদের পাঠানো বুক রিভিউ থেকে জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি বই বিভাগে ৫ জন করে মোট ১০ জন সেরা গ্রন্থ সমালোচককে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

দুই বিভাগে সেরা ১০ জন বিজয়ী:

বাংলা সাহিত্যের প্রথম ‘কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ (প্রবন্ধ) বিভাগে সেরা পাঁচজন হলেন- মামুন কবীর (প্রথম); মো. শাহেরীন আরাফাত (দ্বিতীয়); মারুফ ইসলাম (তৃতীয়); মাকসুদা আক্তার ( বিশেষ)  এবং সঞ্জয় দেওয়ান (বিশেষ)।

 অন্যদিকে ‘আলো ছায়ার খেলা’ (উপন্যাস) বিভাগে সেরা পাঁচজন হলেন- আলী আহসান (প্রথম); মুহাম্মদ ফরিদ হাসান (দ্বিতীয়); নাছরিন জাহান (তৃতীয়); মো. জাহিদ হাসান (বিশেষ)এবং জোবায়ের মিলন (বিশেষ)।

প্রতিযোগিতায় মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে। প্রতিটি বইয়ের জন্য আলাদাভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। দুই বিভাগ থেকে প্রথম পুরস্কার বিজয়ী ২ জন পেয়েছেন ১০ হাজার টাকা করে, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ২ জন পেয়েছেন ৫ হাজার টাকা করে এবং তৃতীয় পুরস্কার বিজয়ী ২ জন পেয়েছেন ৩ হাজার টাকা করে। এছাড়া পরবর্তী নির্বাচিত ৪ জন সেরা গ্রন্থ সমালোচক পেয়েছেন ২ হাজার টাকা করে। নগদ অর্থমূল্যের পাশাপাশি সেরা ১০ জনের প্রত্যেককে ১ হাজার টাকা সমমূল্যের বই উপহার দেওয়া হয়।

‘এবং বই’ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক আহমদ বশীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও অনুবাদক ফারুক মঈনউদ্দীন, কথাসাহিত্যিক মনি হায়দার এবং কবি ও প্রাবন্ধিক আলমগীর খান।

আরও বক্তব্য রাখেনÑ  নারী নেত্রী জাকিয়া শিশির, মুক্তিযুদ্ধা আব্দুল হালিম, লেখক মিজানুর রহমান আফরোজ ও পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, রিভিউর জন্য নির্বাচিত লেখক আশরাফ আহমেদ বিদেশে থাকলেও তার লেখা পাঠ করলেই বোঝা যায়, তিনি বাংলাদেশকে কতটা ধারণ করেন। প্রতিযোগিতার জন্য  তার দুটো বই নির্বাচিত করা ‘এবং বই’ এর চমৎকার উদ্যোগ।

বক্তারা আরো বলেন, ‘এবং বই’ আমাদের তৃষ্ণা মিটিয়েছে। পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হবে, এটাই আমাদের আশা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা