× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০৯:১৮ এএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ০৯:৪৩ এএম

সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ঢাকার মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

মগবাজারের বিশাল সেন্টারের সামনে শনিবার ভোরে  এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার এসআই উজ্জ্বল হোসেন।

তবে হামলার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী। এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। ফলে হামলায় তার কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে কারা এ হামলা চালিয়েছে, কী উদ্দেশ্যে তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে এবং এর পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল কি না, সেসব বিষয় এখনও স্পষ্ট নয়।

সংগীতজগতের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত আসিফ আকবর। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে শ্রোতাদের কাছে পরিচিত তিনি। সংগীতাঙ্গনে কাজ করার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর খবরটি সংগীত ও ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা