× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২২:৩৯ পিএম

স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে এ কর্মসূচি শুরু হবে। শনিবার ঢাকায় ফেরার মধ্য দিয়ে শেষ হবে শোভাযাত্রা।

২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। রাজধানীর বাইরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শোভাযাত্রার সমন্বয়কারী ইকবাল মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্তন ক্যানসার নিয়ে সচেতনতামূলক কার্যক্রম শুধু রাজধানীতে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ কারণে এবার ঢাকা-বরিশাল-ঢাকা রুটে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যাত্রাপথের নির্ধারিত ২১টি স্থানে পথসভা এবং সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হবে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ স্তন ক্যানসারের লক্ষণ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা পাবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকি বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর, উজিরপুর ও বরিশাল হয়ে নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়া অতিক্রম করে ঢাকায় ফিরবে।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল টাউন হল-সংলগ্ন এলাকায় ঘোড়ার গাড়ি ও ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৯টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজন করা হবে পথসভা।

পুরো কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ এবং ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। ‘গোলাপি মানব’ হিসেবে পরিচিত এ চিকিৎসকের নেতৃত্বে প্রায় ২৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল শোভাযাত্রায় অংশ নেবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা