× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমআরইউ ও ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা পাবেন বিশেষ ছাড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৮:১৩ পিএম

ছবি: এমআরইউ

ছবি: এমআরইউ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে একটি করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এমআরইউর সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ধারিত পরিবারের সদস্যরা হাসপাতালটির বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় (ডিসকাউন্ট) সুবিধা পাবেন।

গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সেমিনার কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

মাল্টিমিডিয়া সাংবাদিকদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, সংগঠনের সদস্যদের পাশাপাশি তাদের বাবা-মা, স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও নির্ধারিত শর্তে এ স্বাস্থ্যসেবা সুবিধা ভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার নাঈম ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন। অন্যদিকে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহা. হাফিজুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল।

অনুষ্ঠানে এমআরইউ সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি কাজ করে যাবে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কর্মসংস্থান, নিরাপত্তা এবং সাংবাদিকদের প্রয়োজনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এমআরইউ উদ্যোগ গ্রহণ করবে।” স্বাস্থ্যসেবার অংশীদার হিসেবে যুক্ত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সাংবাদিকদের পাশে থাকার এবং তাদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, এই করপোরেট চুক্তির ফলে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হবে, যা সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের (বৈশাখী টিভি) ও শিমুল হাওলাদার (গ্লোবাল টিভি) এবং সদস্য হেদায়েতুল্লাহ তুর্কী, বাপ্পি (দেশ টিভি), ইমরান (নাগরিক টিভি), ইসা (মোহনা টিভি) ও রনি (নিরপেক্ষ)-সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

হাসপাতালের পক্ষে আরও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া এবং মো. ইমরান হোসেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা