× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৫:৪১ পিএম

শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার গভীর রাতে হাসপাতালে ওই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ৪১ বছর বয়সি আলম শেখ ঢাকার রূপনগরের এলাকার বাসিন্দা। তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে দাবি করেছে তার পরিবার।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, নিহত আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবার বলেছে, তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন।

আলম হত্যার ঘটনায় একজনকে আটকের তথ্য দিয়ে তিনি বলেন, “ঘটনার যে হোতা, তাকে আমরা আটক করেছি। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তারা এলে মামলা হবে।”

ঘটনার বিষয়ে পুলিশ বলছে, রাত ১১টার দিকে আলম শেখ শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তাকে শিশু চোর বলে সন্দেহ করেন।

শিশুদের স্বজনরা আলম শেখের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চাইলে কোনো ‘সদুত্তর দিতে পারেননি’। তখন একদলব্যক্তি আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন, এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। পরে আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

তার লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা