মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১২:১২ পিএম
গাজীপুরের টঙ্গীতে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
চেরাগ আলী মার্কেটে এলাকার একটি বুধবার (২১ অক্টোবর) সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. লালচান (৬০), মোছা. নাসিমা বেগম (৫০) ও মোছা. তানিসা আক্তার (১৬)। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল সাড়ে সাতটার দিকে নিয়ে আসলে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “টঙ্গীর চোরাগ আলী থেকে একই পরিবারের দুই নারীসহ তিনজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে লালচানের শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে, নাসিমার শরীরে ৮৫ শতাংশ দগ্ধ ও তানিসার শরীরে ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে”।
তাদের তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন ডাক্তার মাহমুদ।