× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় পাকিস্তানি যুবকের মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ২১:১৯ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ২১:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের একটি ১০ তলা ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দাম্পত্য টানাপড়েন ও আর্থিক সংকটকে তার মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শাহবাজ পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম নাজির আহমেদ। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছিলেন। 

পুলিশ জানায়, বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে বিয়ে করে দক্ষিণ বনশ্রীর ওই ফ্ল্যাটে বসবাস করতেন শাহবাজ। একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হলে বিচ্ছেদ ঘটে। মৃত্যুর দুই দিন আগে স্ত্রীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে সাতক্ষীরায় গিয়েছিলেন তিনি। তবে সেই চেষ্টা সফল হয়নি। দাম্পত্য জীবনের এই টানাপড়েন তার মানসিক অবস্থায় প্রভাব ফেলেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, বিদেশে লোক পাঠানোর কথা বলে বাংলাদেশের কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন শাহবাজ। তাদের বিদেশে পাঠাতে না পারায় পাওনাদারদের চাপের মুখে পড়েছিলেন তিনি। এসব কারণে তার ওপর আর্থিক ও মানসিক চাপ তৈরি হয়েছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজওয়ানুল ইসলাম বলেন, শাহবাজের ঋণের সুনির্দিষ্ট পরিমাণ, আর্থিক লেনদেনের প্রকৃতি এবং এসবের সঙ্গে তার মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভবনটির নিরাপত্তাকর্মী বাসার ভেতরে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। পরে শাহবাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

উপপুলিশ কমিশনার মো. রেজওয়ানুল ইসলাম আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে দুটি ফোন নম্বর লেখা ছিল। নম্বর দুটি বিশ্লেষণ করে একটিকে শাহবাজের স্ত্রীর এবং অন্যটিকে পাকিস্তানে থাকা তার ভাইয়ের বলে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শাহবাজের স্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। তিনি এলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা