প্রতীকী ছবি।
রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে মোহাম্মদ শাহাবাজ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রী একটি বাসার নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহাবাজ পেশায় ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের জানান, আমরা খবর পেয়ে সকালে দিকে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী একটি দশতলা বাসার নিচতলার একটি কক্ষ থেকে মোহাম্মদ শাহাবাজ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বেলা এগারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমাদেরকে সকালের দিকে ওই বাসার দারোয়ান খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে বটতলা অবসরের নিচতলায় দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ফ্যানের সাথে বিছানা চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। আশেপাশের লোকের মুখে জানতে পারি পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।