× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৯:৩৪ পিএম

রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়। এ সময় সড়‌কে যান চলাচল ব্যাহত হ‌য়ে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনের টানা পঞ্চম দিনের ম‌তো শনিবার বেলা ১১টার দি‌কে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কয়েকটি স্থানে সংঘবদ্ধ হতে শুরু করেন। পরে তারা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট এবং জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে সমবেত হন।

শ্রমিকরা রাজলক্ষ্মী-সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হন। সেখান থেকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশের বাধার মুখে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে পু‌লিশ সদস্যদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হন। আহতদের মধ্যে ১৯ জন পুলিশ সদস্য রয়েছেন। সব মিলিয়ে আহতের সংখ্যা অন্তত ৫০ বলে জানা গেছে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর‌শেদ আলম ব‌লেন, “শ্রমিকরা সড়ক অব‌রোধ কর‌লে তাদের বু‌ঝি‌য়ে সরা‌নোর চেষ্টা করা হয়। কিন্তু শ্রমিকরা পু‌লি‌শের ওপর চড়াও হয় এবং ইট-পাটকেল নি‌ক্ষেপ ক‌রে। প‌রে লা‌ঠিচার্জ ও জলকামান ব্যবহার ক‌রে শ্রমিক‌দের ছত্রভঙ্গ ক‌রে দেওয়া হয়। প‌রি‌স্থি‌তি বর্তমা‌নে স্বাভা‌বিক আছে। যান চলাচালও স্বাভা‌বিক।”

তিনি আরও জানান, ইট-পাট‌কে‌লের আঘা‌তে ক‌য়েকজন পু‌লিশ সদস্য আহত হ‌য়ে‌ছেন। তা‌দের চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। কো‌নও আটক নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা