× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি দেলোয়ার রাশেদ, সম্পাদক তানজিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৬:২৩ পিএম

ঢাকার একটি হোটেলে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় কর্মরত শেরপুর জেলার সাংবাদিকদের সংগঠন শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকার বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার একটি হোটেলে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় কর্মরত শেরপুর জেলার সাংবাদিকদের সংগঠন শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকার বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকায় কর্মরত শেরপুর জেলার সাংবাদিকদের সংগঠন শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার রাশেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল রিমন।

ঢাকার একটি হোটেলে শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৭-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি তাসলিমা হোসেন শিখা, সহ-সভাপতি মঈন আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান নাবিল, কোষাধ্যক্ষ সারোয়ার জাহান, দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লাহ, তথ্য ও প্রকাশনা সম্পাদক আল মাসুদ নয়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন হকিকত জাহান হকি, রাশেদুল ইসলাম রাশেদ, জিয়াউল হক, মনির মোহাম্মদ ইমাম বাকী ও শাইনুল ইসলাম নূর।

নবগঠিত কমিটির মেয়াদ ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। চলতি বছরের ডিসেম্বরে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব উদয় হাকিম, জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদ, কামরুল হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

সম্মেলনে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি ঢাকায় কর্মরত শেরপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও জেলার সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে নবগঠিত কমিটি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা