× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৮:৪৯ পিএম

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নিরাপদ সাঁতারের গুরুত্ব তুলে ধরা এবং পানি দূষণ রোধ ও জলাশয় সংরক্ষণের বার্তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক সাঁতারের আয়োজন। ছবি: সংগৃহীত

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নিরাপদ সাঁতারের গুরুত্ব তুলে ধরা এবং পানি দূষণ রোধ ও জলাশয় সংরক্ষণের বার্তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক সাঁতারের আয়োজন। ছবি: সংগৃহীত

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নিরাপদ সাঁতারের গুরুত্ব তুলে ধরা এবং পানি দূষণ রোধ ও জলাশয় সংরক্ষণের বার্তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক সাঁতারের আয়োজন। 

আজ শুক্রবার ঢাকার পূর্বাচলের ব্লু লেকে এই সাঁতার উৎসবের আয়োজন করে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস) এবং পাহাড়ি খাদ্যপণ্যের প্রতিষ্ঠান ‘পাহাড় থেকে ডটকম’।

বোয়াসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ক্লিন ওয়াটার, স্ট্রংগার পিউপল’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সাঁতারে মোট ৩১ জন সাঁতারু অংশ নেন। তাদের মধ্যে দুজন আয়রনম্যান, তিনজন বাংলা চ্যানেল জয়ী এবং পাঁচজন জাতীয় পর্যায়ের সাঁতারু ছাড়াও উদীয়মান সাঁতারুরা অংশ নেন। আয়োজনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের একজন অফিসিয়াল রেফারি দায়িত্ব পালন করেন।

বোয়াসের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সাঁতারের প্রতি আগ্রহ তৈরি করা, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা বাড়ানো, নিরাপদ সাঁতারের গুরুত্ব তুলে ধরা এবং পানি দূষণ রোধসহ জলাশয় সংরক্ষণে ভূমিকা রাখা।

অনুষ্ঠানে বোয়াসের প্রেসিডেন্ট নাসির আহমেদ সৌরভ বলেন, “আমাদের এই আয়োজন শুধু সাঁতার প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাই, মানুষ সাঁতারকে জীবন রক্ষার গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে দেখুক এবং পানিতে মৃত্যু প্রতিরোধ, পানি দূষণ রোধ ও জলাশয় সংরক্ষণে সচেতন ভূমিকা রাখুক।”

আয়োজক খন্দকার শওকত ওসমান বলেন, “আমরা চাই, সাঁতার শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক। পানির নিরাপত্তা, জলাশয় সংরক্ষণ এবং সাঁতার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আশা করি, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি মানুষকে সাঁতারের সঙ্গে যুক্ত হতে এবং পানির নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করবে।”

রেস ডিরেক্টর সাইফুল ইসলাম রাসেল বলেন, “ওপেন ওয়াটার সুইমিংয়ে প্রতিযোগিতার পাশাপাশি সাঁতারুদের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই, অংশগ্রহণকারীরা নিরাপত্তা নির্দেশনা মেনে সাঁতার কাটুন এবং এই আয়োজনের মাধ্যমে আরও বেশি মানুষ নিরাপদ সাঁতারচর্চায় উৎসাহিত হোন। পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ এবং নিরাপদ সাঁতারের সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঢাকায় নিরাপদ সাঁতারচর্চার সুযোগ ও আগ্রহ বাড়বে। পাশাপাশি পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, পানি দূষণ সম্পর্কে সচেতনতা এবং জলাশয় সংরক্ষণের গুরুত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা