× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলা একাডেমিতে শুরু ঐতিহ্য বুক কার্নিভাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২২:৩৮ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ২২:৪০ পিএম

বাংলা একাডেমিতে শুরু ঐতিহ্য বুক কার্নিভাল

সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’র আয়োজনে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’। আয়োজকদের দাবি, এটি বাংলাদেশের কোনো প্রকাশনা প্রতিষ্ঠানের অন্যতম বৃহৎ আয়োজন হতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে চলবে এ কার্নিভাল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বই ও সৃজনশীলতার এ উৎসব। এবারের কার্নিভালের প্রতিপাদ্য ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’।

কার্নিভালে প্রতিদিন থাকছে বিষয়ভিত্তিক নানা আয়োজন। এর মধ্যে রয়েছে রাইটার্স ডে, বুক ইনফ্লুয়েন্সার ডে, শিশুদের চিত্রাঙ্কন ও গল্প বলার প্রতিযোগিতা, শিশুদের চিত্রপ্রদর্শনী, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা, ওপেন এয়ার পডকাস্ট, ক্লাব ডে, পাবলিশার্স ডে, বাংলা একাডেমির গাছপরিচিতি, একক নাটক ‘শহীদ কাদরী’ ও সংগীতসন্ধ্যা। পাশাপাশি প্রতিদিন থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। ১৭ দিনে রচনাবলিসহ ১৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হবে।

বইপ্রেমীদের জন্য কার্নিভালে থাকছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ ছাড়া রচনাবলির পৃথক খণ্ড কেনা যাবে মাত্র ১৫০ থেকে ২০০ টাকায়। যেকোনো পরিমাণ বই কিনলেই উপহার হিসেবে পাওয়া যাবে বুকমার্ক। কার্নিভালে অংশ নেওয়া অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়েও থাকছে বিশেষ ছাড়।

ঐতিহ্যের পাশাপাশি কার্নিভালে অংশ নিচ্ছে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ। এছাড়া ফুড পার্টনার হিসেবে থাকছে নির্বাচিত পাকেরঘর।

আয়োজকদের প্রত্যাশা, পাঠক ও বইপ্রেমীদের অংশগ্রহণে এবারের কার্নিভাল হয়ে উঠবে প্রাণবন্ত ও উৎসবমুখর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা