প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২১:৫৮ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ২২:১৬ পিএম
ব্রেকিং নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত নয়টার পর মোহাম্মদপুরের বসিলা সেতুর কাছে তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বসিলা ব্রিজ সংলগ্ন ময়ূর ভিলার সামনে স্থানীয় কিশোর গ্যাং ‘সাব্বির গ্রুপ’-এর সঙ্গে অপর একটি পক্ষের মধ্যে বিরোধের জেরে গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা যাচাই ও পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার বলেন, “আমরা কোপাকুপির ঘটনার খবর পেয়েছি। তবে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও শুনছি। ঘটনাস্থলে ওসি স্যার নিজেই গিয়েছেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে।”