× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজায় ঢাকা বিভাগে ৫১ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৯:৩০ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ১৯:৩৫ পিএম

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ঢাকা রেঞ্জের ১৩টি জেলায় ৫১ হাজার ৪৪২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এসব সদস্য ৮ হাজার ৩১টি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দায়িত্ব পালন করবেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ঢাকা রেঞ্জের ১৩টি জেলায় ৫১ হাজার ৪৪২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এসব সদস্য ৮ হাজার ৩১টি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দায়িত্ব পালন করবেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ঢাকা রেঞ্জের ১৩টি জেলায় ৫১ হাজার ৪৪২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এসব সদস্য ৮ হাজার ৩১টি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দায়িত্ব পালন করবেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী, বিভিএম, পিভিএমএসের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টরা পূজামণ্ডপের ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে সদস্যদের দায়িত্ব বণ্টন করেছেন। পরিকল্পনা অনুযায়ী, অধিক ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে আটজন এবং সাধারণ ও কম ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ঢাকা রেঞ্জের ১৩টি জেলায় আনসার ব্যাটালিয়নের ২৯টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি দলে বিভিন্ন পদমর্যাদার ছয়জন সদস্য থাকবেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা ও প্রয়োজনীয় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন তারা।

ব্রিফিংয়ে উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে নারী, শিশু ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলা না করা এবং শৃঙ্খলা বজায় রাখার ওপরও জোর দেন তিনি।

তিনি জানান, জরুরি পরিস্থিতিতে আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত দায়িত্বস্থল পরিদর্শন ও তদারকি করবেন। সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সম্প্রীতিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করাই এ প্রস্তুতির মূল লক্ষ্য।

নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে সমন্বিত ডিজিটাল নিরাপত্তা প্ল্যাটফর্ম ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যাপের মাধ্যমে তথ্য আদান-প্রদান ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এতে এন্ড-ইউজার হিসেবে দায়িত্ব পালনকারী সদস্যদের যেকোনো উসকানি, গুজব, অপপ্রচার বা অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য, ছবি ও ভিডিও দ্রুত আপলোড করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা