× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানসহ ছয় এলাকার টেলিফোন নম্বর পরিবর্তন করছে বিটিসিএল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১২:২৫ পিএম

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)ছবি: বিটিসিএলের ফেসবুক থেকে

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)ছবি: বিটিসিএলের ফেসবুক থেকে

উন্নত ও আধুনিক টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে রাজধানীর গুলশান, বাড্ডা, বারিধারা, মহাখালী, বনানী ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার গ্রাহকদের টেলিফোন নম্বর পরিবর্তন করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিটিসিএলের এমও টিএন (MoTN) প্রকল্পের আওতায় পুরোনো সাত ডিজিটের ৮৮৩১××× ও ৮৮৩৭××× সিরিজের টেলিফোন নম্বরগুলো পর্যায়ক্রমে ১১ ডিজিটের নতুন নম্বর দিয়ে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএল জানিয়েছে, পুরোনো টিডিএমভিত্তিক (TDM) জেডটিই (ZTE) এক্সচেঞ্জের পরিবর্তে নতুন স্থাপিত আইপিভিত্তিক এমও টিএন এজিডব্লিউ (AGW) এক্সচেঞ্জের মাধ্যমে গ্রাহকদের নতুন নম্বর দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে যথাসম্ভব পুরোনো নম্বরের শেষের অঙ্কগুলোর সঙ্গে মিল রেখে নতুন নম্বর নির্ধারণ করা হচ্ছে, যাতে গ্রাহকদের জন্য নম্বর পরিবর্তনের বিষয়টি সহজ হয়।

নম্বর পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের নতুন টেলিফোন নম্বর ব্যবহার করতে হবে। পুরোনো ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইট www.btcl.gov.bd-এ প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া, নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহকদের ফোনকলের মাধ্যমে নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিটিসিএল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা