× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০৯:৩৪ এএম

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে নিক্ষেপ করা দুটি ককটেলের একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে নিক্ষেপ করা দুটি ককটেলের একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানার জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. শাহীন (৪৫) নামের এক সিএনজি চালক আহত হয়েছেন।

জাদুঘরের ১নং গেটের সামনে বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে রাত একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেরেবাংলা নগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘরে ১ নং গেটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা এক সিএনজি চালক আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, কে বা কারা এ হামলা করেছে হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। আশেপাশের সিসি ফুটেজ দেখে তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে।

আহত শাহীনের গ্রামে বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানা সলিমাবাদের মৃত ভোলা শেখের ছেলে, বর্তমানে যাত্রাবাড়ী সিএনজি গ্যারেজে থাকতো বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা