× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় গ্যারেজকর্মী নিহত

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১২:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার যাত্রাবাড়ীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মো. ফালু মিয়া (৪২) নামের এক গ্যারেজকর্মী নিহত হয়েছেন।

যাত্রাবাড়ীর কাজলায় মোল্লা কলেজের সামনে সোমবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজিব উর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গ্যারেজে কাজ শেষে কাজলা এলাকায় যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি গাড়ি ফালু মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে কাজলায় মোল্লা কলেজের সামনে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পথচারীদের সহযোগিতায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রতন জানান, ফালু মিয়া একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি আবদুল মতিনের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর পূর্ব কদমতলীর জুরাইন এলাকায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

যাত্রাবাড়ী থানার এসআই বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা